উচ্চ শিক্ষায় বছরে ৬০ হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছে

স্কুল পর্যায়ে ১০ লাখ শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করছে। আর উচ্চ শিক্ষায় বছরে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী বিদেশে যাচ্ছে। শিক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত প্রতিষ্ঠান অপর্যাপ্ত হওয়ায় শিক্ষার্থীদের দেশের বাইরে পড়তে যাওয়ার সংখ্যা বাড়ছে।

দেশে ইংরেজি মাধ্যম স্কুল আছে ৩ শর মত। আর বেসরকারি স্কুল কলেজ আছে ৩৬ হাজার। এর বাইরে আছে সরকারি স্কুল কলেজ। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে শতাধিক। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধেক আসন প্রতি বছরই খালি থাকে।

অথচ প্রতিবছর স্কুল পর্যায়ে গড়ে ২০ হাজার শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাচ্ছে। আর উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে গড়ে ৬০ হাজার শিক্ষার্থী। এর ফলে একদিকে দেশের অর্থ অন্যদেশে চলে যাচ্ছে। আর পড়াশোনা করে বেশিরভাগ শিক্ষার্থীই দেশে ফিরছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে না পারার কারনেই এই অবস্থা হচ্ছে।

স্কুল পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার অন্যতম কারন হিসেবে সংশ্লিষ্টরা বলছেন দেশে আবাসিক সুবিধা সম্মিলিত ইংরেজি মাধ্যম স্কুল না থাকা। এছাড়া সামর্থ্য অনুযায়ী অনেকেই বিদেশি কারিকুলামে সরাসরি পড়তে চায়। ভাল বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস দেশে চালু হলে বিদেশ যাওয়ার সংখ্যা অনেকটাই কমবে।

শিক্ষাবিদরা বলছেন, প্রতিষ্ঠানের সংখ্যা না বাড়িয়ে মনিটরিং এর মাধ্যমে এক মানে নিয়ে আসতে হবে।

বাংলাদেশী শিক্ষার্থীদের পড়তে যাওয়া পছন্দের দেশগুলোর মধ্যে শীর্ষে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি,কানাডা ও ভারত।

Add comment

Khaled Kazim

Avatar photo

আমি, মোহাম্মদ খালেদ কাজিম, একজন স্বপ্নদর্শী উদ্যোক্তা হিসেবে বিশ্বাস করি যে প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনকে উন্নত করা এবং সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়া। আমার পথচলা শুরু হয়েছিল মানুষের সম্ভাবনাকে সঠিক পথে চালিত করার এক দৃঢ় প্রত্যয় থেকে, যা আজ আমাকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আমার এই যাত্রার বিস্তারিত বিবরণ জানতে ভিজিট করুন আমার ব্যক্তিগত ওয়েবসাইট: www.khaledkazim.com।
​আমার উদ্যোক্তা জীবনের ভিত্তি গড়ে উঠেছে শিক্ষাক্ষেত্রে। আমি বাংলাদেশের দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান—ওয়েস্টপয়েন্ট স্কুল এন্ড কলেজ এবং আল এহসান একাডেমি প্রতিষ্ঠা করেছি। আমার বিশ্বাস, সঠিক শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেবল একটি মজবুত ভিত্তিই তৈরি করে না, বরং তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলে।
​২০০৭ সালে বাংলাদেশের সিলেট থেকে গ্লোবাল ইমিগ্রেশন নামে আমার প্রথম বাণিজ্যিক উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল, যা বর্তমানে Kkr Education & Tour Service (KKRETS) নামে পরিচিত। এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল মানুষকে তাদের বৈশ্বিক স্বপ্ন পূরণে সহায়তা করা—শিক্ষা, ভ্রমণ এবং অভিবাসনের মাধ্যমে। বর্তমানে KKRETS বাংলাদেশ, ফ্রান্স এবং ইউকে-তে নিবন্ধিত হয়ে বিশ্বজুড়ে মানুষের জন্য সুযোগ তৈরি করে চলেছে।
​এই সাফল্যের ধারাবাহিকতায়, ২০১৯ সালে জন্ম নেয় আমার দ্বিতীয় প্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠান, Gothi Technologies। Kkr-এর মাধ্যমে মানুষকে পৃথিবীর সাথে সংযুক্ত করার পর আমি উপলব্ধি করি, প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকেও একইভাবে বৈশ্বিক এবং শক্তিশালী করা সম্ভব। Gothi Technologies-এর লক্ষ্য হলো অত্যাধুনিক সিস্টেম কনসাল্টিং এবং প্রযুক্তিগত সমাধান দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম আরও দক্ষ ও নিরাপদ করতে সহায়তা করা। এই প্রতিষ্ঠানটিও বর্তমানে বাংলাদেশ, ফ্রান্স এবং ইউকে-তে নিবন্ধিত এবং আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছে।
​আমার উদ্যোগগুলো শুধু পেশাদার জগতেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক সংযোগ এবং কমিউনিটি গঠনেও বিস্তৃত। প্যারিসের অদূরে পঁতাঁ (Pantin)-তে আমার একটি রেস্টুরেন্ট রয়েছে, যার নাম ishtikutum। এর ঠিকানা হলো: 14 rue berthier, 93500 Pantin, France। এটি কেবল একটি রেস্টুরেন্ট নয়, বরং এমন একটি কেন্দ্র যেখানে মানুষ একসাথে হয়ে খাদ্য, সংস্কৃতি এবং আনন্দ ভাগ করে নেয়।
​আমার প্রতিটি উদ্যোগ—শিক্ষা, ভ্রমণ, প্রযুক্তি এবং রেস্টুরেন্ট—ভিন্ন ভিন্ন হলেও, তারা একটি সাধারণ সুতোয় সংযুক্ত: স্বপ্ন এবং সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। আমি এই বৈচিত্র্যময় উদ্যোগগুলোর নেতৃত্ব দিতে পেরে গর্বিত এবং ভবিষ্যতেও মানুষের জীবন ও কমিউনিটিকে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
​আমার পেশাদার যাত্রা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আমার সাথে যুক্ত থাকতে আমার LinkedIn প্রোফাইলটি ফলো করার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
#Mohammed-Khaled-Kazim #Gothi-Technologies #KKR

Join With Me